Header Ads Widget

Responsive Advertisement

স্বপ্নের জান্নাত

River


 একলা ঘরে শুয়ে চোখ দু'টো বন্ধ করে খুব গভীরভাবে একটু চিন্তা করেন তো।ঠিক এই মূহুর্তে যদি মৃত্যুর ফেরেশতা এসে বলে,'এই?তোর সময় শেষ,আমি তোর রুহু নিতে এসেছি,চল আমার সাথে!'


হায়!ভাবতেই সাড়া শরীর কেঁপে ওঠে তাইনা?ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যায়!কতটা কষ্ট হবে মৃত্যু যন্ত্রণা একবার ভাবেন তো?!যদি এই মুহূর্তে কেউ একজন মারা যাই,আল্লাহর সামনে কি নিয়ে দাড়াবো?কি বলবো আল্লাহকে?কত পাপ করেছি জীবনে,কত গুনাহ করেছি,কত নামাজ কাজা করেছি,কত গীবত করেছি,কতইনা কঠিনতর শাস্তি পেতে হবে জাহান্নামে!


জাহান্নামীদের শাস্তির বর্ণনা দিতে গিয়ে কুরআনুল কারিমে বারবার বলা হয়েছে- ‘নার’ তথা আগুন। যে আগুনের তীব্রতা গায়ের চামড়া খসিয়ে দেবে পুরোপুরি, পরক্ষণেই তা আবার পুনরায় পূর্বের রূপে ফিরে যাবে। আবারও আগুন তা খসিয়ে দেবে। তাদের আঘাত করা হবে আগুনের মুগুর দিয়ে। 

 

এ প্রসঙ্গে কুরআনুল কারিমে ইরশাদ হয়েছে,'কখনও না! তারা নিক্ষিপ্ত হবে হুতামায়। তুমি কি জানো হুতামা কি?(তা তো হলো) আল্লাহর প্রজ্বলিত আগুন। যা অন্তরসমূহকে গ্রাস করে। তা তাদেরকে বেষ্টন করে রাখবে। অতি উঁচু স্তম্ভসমূহে।'

-সূরা হুমাযাহ: ৪-৯


অপরদিকে জান্নাতের নেয়ামত অপরিসীম।জান্নাতের বর্ণনাও রয়েছে কুরআনুল কারিমে।বলা হয়েছে,'তাদের জন্য রয়েছে চির বসন্তের জান্নাত, যার পাদদেশে প্রবাহিত হতে থাকবে নদী,সেখানে তাদেরকে সোনার কাঁকনে সজ্জিত করা হবে, সূক্ষ্ম ও পুরু রেশম ও কিংখাবের সবুজ বস্ত্র পরিধান করবে এবং উপবেশন করবে উঁচু আসনে বালিশে হেলান দিয়ে, চমৎকার পুরস্কার এবং সর্বোত্তম আবাস!'

-সূরা আল কাহাফ: ৩১


নাহ....এত পাপে পরিপূর্ণ জীবন নিয়ে আল্লাহর সামনে দাড়াতে ভীষণ লজ্জা হবে।জাহান্নামের কঠিন শাস্তির থেকে বাঁচার জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যেতে হবে আমাদের। 

শেষমেষ আমরা হয়তো জিতে যেতেও পারি!পেয়ে যেতেও পারি সেই স্বপ্নের জান্নাত!

.

.

✍️লেখা:  Muskaan Ayaat Omi


#islamicdigitalmedia

Post a Comment

0 Comments